কুমিল্লায় জন্মগ্রহণ
পরিচিতি
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া
প্রাথমিক জীবন ও শিক্ষা
আসিফ মাহমুদ একজন বাংলাদেশী ছাত্র আন্দোলনকারী এবং রাজনীতিবিদ , যিনি ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে কেন্দ্রীয় সমন্বয়কদের একজন ছিলেন।
তিনি ১৯৯৮ সালের ১৪ জুলাই জন্ম গ্রহণ করেন। তিনি কুমিল্লার মুরাদনগর উপজেলার আকুবপুর ইউনিয়নে বেড়ে ওঠেন। তার পিতা মোঃ বিল্লাল হোসেন এবং মাতা রোকসানা বেগম।
শিক্ষা জীবনে অত্যন্ত মেধাবী আসিফ মাহমুদ নাখালপাড়া হোসাইন আলী উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক ও স্কলাস্টিকা বিশ্ববিদ্যালয় কলেজ থেকে উচ্চমাধ্যমিক সম্পন্ন করেন। পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন।
জনসেবা ও নেতৃত্ব
ছাত্রাবস্থায় থেকেই তিনি সাধারণ মানুষের অধিকার আদায়ের লড়াইয়ে সামিল ছিলেন। ২০২৪ সালের আগস্ট মাসে তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন উপদষ্টো হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে তরুণদের জন্য নানা ইতিবাচক পরিবর্তন নিয়ে আসছেন।
জীবনপঞ্জি
নাখালপাড়া হোসাইন আলী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি (ভাষাবিজ্ঞান বিভাগ)
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ঐতিহাসিক নেতৃত্ব
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ
